এশিয়ান গেমসে ভারতের প্রথম পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রুপো

আমুদরিয়া নিউজ: এশিয়ান গেমস ২০২৬-এ দ্বিতীয় দিনেই পদকের খাতা খুলল ভারত। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল দলগত ইভেন্টে রুপোর পদক জিতেছে ভারতের দল। এলাভেনিল ভালারিভান, সোনম মাসকার ও বিদর্শা কে. বিনোদ—এই তিন শুটার মিলে ভারতকে এনে দিয়েছেন প্রথম পদক।

ফাইনালে ভারত মোট ১৮৯৮.০ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে শেষ করে। চিন ১৯০৪.২ পয়েন্ট নিয়ে সোনা জেতে। মাত্র ০.৯ পয়েন্টের ব্যবধানে জাপানকে পিছনে ফেলে রুপো নিশ্চিত করে ভারত। জাপান ১৮৯৭.১ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়। এই পদক দিয়ে আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ভারতের পদক অভিযান শুরু হল শুটিংয়ে। তিন ভারতীয় শুটারের পারফরম্যান্সের উপর আজ বিশেষ নজর ছিল, কারণ দলগত ইভেন্টের পাশাপাশি ১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত ইভেন্টেও তাঁদের লড়াই রয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *