আমুদরিয়া নিউজ:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাধারণ সভাকে কেন্দ্র করে SFI ও ABVP-র মধ্যে সংঘর্ষে উত্তেজনা ছড়াল। ঘটনায় বেশ কয়েক জন আহত হয়েছেন। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। ABVP-র দাবি, তাদের উপর SFI ও অন্য বামপন্থী সংগঠন হামলা চালিয়েছে। পাল্টা FETSU-র অভিযোগ, ABVP বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে ঢুকে হামলা চালিয়েছে। পরিস্থিতি ঘিরে ক্যাম্পাসে এখনও উত্তেজনা রয়েছে।
Total Views:
0