আমুদরিয়া নিউজ:তারকেশ্বর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান উত্তম কুন্ডুকে কলকাতা থেকে গ্রেফতার করল হুগলি গ্রামীণ পুলিশ। এক ব্যবসায়ীর ৪০ লক্ষ টাকা আত্মসাৎ, জমি দখল ও ফ্ল্যাট জোর করে দখলের চেষ্টার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। গত জুনে মাসে অভিযোগ দায়েরের পর থেকেই তিনি পলাতক ছিলেন। তাঁকে চন্দননগর আদালতে পেশ করা হবে।
Total Views:
0