ভাইয়ের হাতে দাদার মৃত্যু, চাঞ্চল্য এলাকায়

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম, ২৫ নভেম্বর: ছোট ভায়ের হাতে খুন হলেন বড়ভাই, ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে শামুকতলা থানার কার্তিকা হরগৌরি বস্তিতে। জানা গেছে রবিবার রাতে ছোটভাই বিমান কুজুরের সাথে বড়ভাই বাবুলাল কুজুরের বচসা বাধে। বচসার মাঝেই বিমান পাথর দিয়ে দাদা বাবুলালের মাথায় আঘাত করলে বাবুলাল মাটিতে লুটিয়ে পড়ে। এরপর বিমান দাদার মাথা পাথর দিয়ে থেতলে দেয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকে বাবুলালের নিথর দেহ।

দাদা মারা গেছে বুঝতে পেড়ে বিমান দাদার মৃতদেহ লোপাট করার জন্য মাটিতে চারফুট গর্ত করে বকে জানা গেছে। সোমবার সকালে আরেক ভাই সঞ্জীব কুজুর ঘুম থেকে উঠে দাদার নিথর ও রক্তাক্ত দেহ মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখে শামুকতলা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ থানায় নিয়ে আসে ও ময়না তদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠায়। পুলিশ বিমানকে গ্রেপ্তার করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *