দীর্ঘ প্রতীক্ষার শেষে ISL জয়

আমুদরিয়া নিউজ : দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন ইতিহাস গড়ল East Bengal FC। প্রথমবার Indian Super League (ISL) জিতে ভারতসেরা হল লাল-হলুদ শিবির। কিশোর ভারতী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে Inter Kashi-কে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল।

ম্যাচের শুরুতে ১৪ মিনিটে আলফ্রেড প্লানাসের গোলে এগিয়ে যায় ইন্টার কাশী। তবে পিছিয়ে পড়েও লড়াই ছাড়েনি ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে এজেজারির গোলে সমতা ফেরে। চলতি মরশুমে সর্বাধিক গোল করে সোনার বুটও জিতেছেন তিনি।

এরপর ৭২ মিনিটে বিপিনের ক্রস থেকে রশিদের গুরুত্বপূর্ণ গোল ইস্টবেঙ্গলকে জয়ের পথে এগিয়ে দেয়। শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি ইন্টার কাশী। এই জয়ের মাধ্যমে ২২ বছরের জাতীয় স্তরের ট্রফি খরা কাটিয়ে ঐতিহাসিক সাফল্য অর্জন করল ইস্টবেঙ্গল।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *