ফিলিপাইনে স্কুলে বন্দুকবাজের হামলা: ৩ জনের মৃত্যু, আহত ৮

আমুদরিয়া নিউজ: দক্ষিণ ফিলিপাইনের মিনদানাও প্রদেশের বঙ্গা ন্যাশনাল হাইস্কুলে শুক্রবার দুপুরে এক ভয়াবহ বন্দুকবাজের হামলায় দুই ১৪ বছর বয়সী পড়ুয়াসহ ৩ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৬ বছর বয়সী হামলাকারী ছাত্রটিও রয়েছে, যে ঘটনার পর নিজের ওপর গুলি চালিয়ে আত্মহত্যা করে।

পুলিশ জানিয়েছে, হামলাকারী ছাত্রটি লাঞ্চের সময় বন্ধুদের বাড়ি চলে যেতে বলেছিল, কিন্তু রসিকতা ভেবে কেউ তা পাত্তা দেয়নি। এরপরই সে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার জেরে বঙ্গা পৌরসভার সমস্ত স্কুলে ক্লাস স্থগিত করা হয়েছে। গত চার মাসে ফিলিপাইনে এটি তৃতীয় স্কুল শ্যুটিংয়ের ঘটনা। এই ঘটনার পর দেশটিতে নাবালকদের আগ্নেয়াস্ত্রের নাগাল পাওয়া রুখতে কড়া বার্তা দিয়েছেন স্থানীয় গভর্নর।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *