কোহলিকে সরিয়ে এক নম্বরে গিল

আমুদরিয়া নিউজ:  আগামী ২০২৭ ওডিআই বিশ্বকাপের আগে ব্যাট হাতে দুরন্ত ছন্দে রয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। সদ্য প্রকাশিত ICC ODI ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। ভারত অধিনায়ক শুভমান গিল টপকে গিয়েছেন বিরাট কোহলিরকে এবং ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ স্থানে উঠে এসেছেন।

আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজে চোটের কারণে খেলতে পারেননি কোহলি। অন্যদিকে সেই সুযোগ কাজে লাগিয়ে গিল প্রথম ম্যাচে অপরাজিত ৮৪ এবং দ্বিতীয় ম্যাচে ১৫৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এর ফলেই র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দেন তিনি।

বিশ্বকাপের আগে গিল, কোহলি ও রোহিত—তিন ভারতীয় ব্যাটারের এমন ধারাবাহিক সাফল্য ভারতীয় সমর্থকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। ২০২৭ বিশ্বকাপের আগে ভারতের ব্যাটিং শক্তি যে প্রতিপক্ষদের জন্য বড় চ্যালেঞ্জ হতে চলেছে, তা স্পষ্ট।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *