পাসপোর্ট মানেই নাগরিকত্ব নয়, কেন্দ্রের নয়া নির্দেশে প্রশ্নের ঝড়

আমুদরিয়া নিউজ: বিদেশ মন্ত্রকের নতুন ব্যাখ্যা ঘিরে দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছে। ১৪তম ‘পাসপোর্ট সেবা দিবস’-এ কেন্দ্র স্পষ্ট জানায়, পাসপোর্ট মূলত আন্তর্জাতিক ভ্রমণের অনুমতিপত্র, নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয়। মন্ত্রকের বক্তব্য, পাসপোর্টের উদ্দেশ্য বিদেশ যাতায়াত সহজ করা এবং এটি আইনত ব্যক্তির নয়, ভারত সরকারের সম্পত্তি। প্রয়োজন হলে সরকার যে কোনও সময় পাসপোর্ট ফেরত চাইতে পারে।

কেন্দ্রের এই অবস্থানের পক্ষে আরও যুক্তি দেওয়া হয়েছে যে, আধার কার্ড বা ভোটার আইডিও নাগরিকত্বের প্রমাণ নয়, এগুলি কেবল পরিচয় ও ঠিকানার নথি। নাগরিকত্ব নির্ধারিত হয় মূলত নাগরিকত্ব আইন এবং জন্ম-সংক্রান্ত শর্তের ভিত্তিতে। জন্মসাল ও বাবা-মায়ের নাগরিকত্বের ওপর নির্ভর করেই একজন ব্যক্তি ভারতীয় নাগরিক হিসেবে স্বীকৃতি পান।

তবে এই ঘোষণার পর প্রশ্ন উঠেছে, যখন সাধারণত ভারতীয় নাগরিকদেরই পাসপোর্ট দেওয়া হয়, তখন সেটিকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য করা হবে না কেন? এই বিষয়টি নিয়েই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে।

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *