আমুদরিয়া নিউজ: বলিউড অভিনেতা সলমান খান -কে নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর স্বাস্থ্য নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। ‘আমির খান প্রোডাকশনস’-এর ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে ন্যাড়া মাথার নতুন লুকে দেখা যাওয়ার পর অনেকেই ‘তেরে নাম’-এর স্মৃতি মনে করলেও, পরে একটি ভাইরাল পোস্টে দাবি করা হয় যে তাঁর শারীরিক অবস্থা নাকি ভালো নয়।
ভাইরাল পোস্ট অনুযায়ী, সলমনের ওজন অনেকটা বেড়েছে, মুখ ও চোখেও ফোলাভাব দেখা যাচ্ছে। পরিবারের সদস্যরা তাঁকে চিকিৎসার জন্য আমেরিকায় যাওয়ার পরামর্শ দিলেও তিনি নাকি চলতি সিনেমার কাজ শেষ না করে বিদেশে যেতে রাজি নন। পোস্টে আরও দাবি করা হয়েছে, স্টেরয়েড ব্যবহারের কারণেও তাঁর ওজন ওঠানামা করতে পারে।
Total Views:
0