রাজ্যের নতুন ৩৫ মন্ত্রীর পূর্ণ তালিকা প্রকাশ

আমুদরিয়া নিউজ : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করা হয়েছে। ৯ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর ১ জুন লোকভবনে অনুষ্ঠিত অনুষ্ঠানে মোট ৩৫ জন মন্ত্রী শপথ নিলেন।

মন্ত্রিসভায় ১৩ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী স্থান পেয়েছেন। পূর্ণমন্ত্রীদের মধ্যে রয়েছেন দীপক বর্মন (ফালাকাটা), তাপস রায় (মানিকতলা), শঙ্কর ঘোষ (শিলিগুড়ি), মনোজ কুমার ওঁরাও (কুমারগ্রাম), অর্জুন সিং (নোয়াপাড়া), গৌরীশঙ্কর ঘোষ (মুর্শিদাবাদ), জগন্নাথ চট্টোপাধ্যায় (সিউড়ি), স্বপন দাশগুপ্ত (রাসবিহারী), চিকিৎসক শারদ্বত মুখোপাধ্যায় (বিধাননগর), কল্যাণ চক্রবর্তী (খড়দহ), অরূপ কুমার দাস (কাঁথি দক্ষিণ), অজয় পোদ্দার (কুলটি) এবং দুধকুমার মণ্ডল (ময়ুরেশ্বর)।

জানা গিয়েছে, নতুন মন্ত্রিসভায় ৭ জন মহিলা মন্ত্রী রয়েছেন। উত্তরবঙ্গ থেকে ১০ জন এবং পূর্ব মেদিনীপুর জেলা থেকে ৫ জন মন্ত্রী স্থান পেয়েছেন। অধ্যাপক, চিকিৎসক, শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মীসহ বিভিন্ন পেশার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে মন্ত্রিসভা গঠন করা হয়েছে।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *