সিরাজ উদ্যান থেকে মসজিদবাড়ি—সবখানেই নতুন ছাপ

আমুদরিয়া নিউজ: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর উত্তর ২৪ পরগনার বারাসতে শুরু হয়েছে পার্ক ও রাস্তার নাম পরিবর্তনের বিতর্ক। বিজেপি সমর্থকদের একাংশ মঙ্গলবার ‘সিরাজ উদ্যান’-এর সাইনবোর্ড খুলে সেখানে ‘শিবাজি উদ্যান’ নাম বসায়। পাশাপাশি কাঠগোলা এলাকার ‘মসজিদবাড়ি রোড’-এর নাম বদলে ‘নেতাজিপল্লি রোড’ করা হয়েছে। যদিও এই ঘটনায় বিজেপি নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে দায় অস্বীকার করেছে। বারাসত পুরসভার চেয়ারম্যান জানিয়েছেন, পরিস্থিতি শান্ত হলে বিষয়টি বোর্ড মিটিংয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। নতুন সরকার আসার পর রাজ্যের বিভিন্ন জেলায় এ ধরনের প্রতীকী পরিবর্তন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে বলে জানা গিয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *