রাজ্যে শুরু বিনামূল্যে সার্ভাইক্যাল ক্যানসার টিকাকরণ

আমুদরিয়া নিউজ :  রাজ্যে এবার কিশোরীদের জন্য বিনামূল্যে জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধী টিকাকরণ কর্মসূচি শুরু হচ্ছে। আগামী ৩০ মে থেকে ১৪–১৫ বছর বয়সি মেয়েদের এই HPV  infection প্রতিরোধী টিকা দেওয়া হবে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, রাজ্যের প্রায় ১০ লক্ষেরও বেশি কিশোরীকে এই কর্মসূচির আওতায় আনার লক্ষ্য রয়েছে। টিকাটি মূলত HPV সংক্রমণ থেকে সুরক্ষা দেবে, যা পরবর্তীতে সার্ভাইক্যাল ক্যানসার -এর অন্যতম প্রধান কারণ হিসেবে বিবেচিত।

এই টিকাকরণ কর্মসূচি তিন ধাপে চলবে—
প্রথমে স্কুলভিত্তিক সমীক্ষা ও তালিকা তৈরি, পরে মূল টিকাকরণ এবং শেষে বাদ পড়া মেয়েদের জন্য বিশেষ ক্যাম্প আয়োজন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *