সাইবার অপরাধ দমনে রাষ্ট্রসংঘের কনভেনশনে ভারতের স্বাক্ষর

আমুদরিয়া নিউজ: আন্তর্জাতিক স্তরে সাইবার অপরাধ মোকাবিলায় সহযোগিতা বাড়াতে রাষ্ট্রসংঘের ‘United Nations Convention against Cybercrime’-এ স্বাক্ষর করেছে ভারত। নিউইয়র্কে রাষ্ট্রসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ভারতের হয়ে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই কনভেনশনের লক্ষ্য হল সাইবার অপরাধ তদন্তে দেশগুলির মধ্যে সহযোগিতা বাড়ানো এবং গুরুতর অপরাধের ক্ষেত্রে ইলেকট্রনিক প্রমাণ সংগ্রহ ও আদান-প্রদানের জন্য আন্তর্জাতিক কাঠামো তৈরি করা।

রাষ্ট্রসংঘের তথ্য অনুযায়ী, কনভেনশনটি ২০২৪ সালের ডিসেম্বরে গৃহীত হয়। তবে ভারতের স্বাক্ষরের পরই এটি ভারতের জন্য কার্যকর হয়ে যাচ্ছে না—চুক্তিটি কার্যকর করতে পরবর্তী সময়ে অনুমোদন বা ratification প্রয়োজন। জয়শঙ্কর জানিয়েছেন, এই চুক্তি নিরাপদ ডিজিটাল ভবিষ্যতের জন্য আন্তর্জাতিক সহযোগিতা আরও শক্তিশালী করবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *