মহাকাশে ভারতের নতুন সম্ভাবনা

আমুদরিয়া নিউজ:ভারতের মহাকাশ ক্ষেত্রে বেসরকারি সংস্থার অংশগ্রহণ দ্রুত বাড়ছে। বেলাট্রিক্স অ্যারোস্পেসের কর্তা যশাস করণমের দাবি, মহাকাশ প্রযুক্তিতে চিন এগিয়ে থাকলেও ভারতের সবচেয়ে বড় শক্তি আন্তর্জাতিক আস্থা। বিনিয়োগ ও বেসরকারি উদ্যোগ বাড়লে ভারত বিশ্বের তৃতীয় বা চতুর্থ বৃহত্তম মহাকাশ শক্তি হয়ে উঠতে পারে। টেলিকম, প্রতিরক্ষা ও স্যাটেলাইট পরিষেবাই ভবিষ্যতের বড় বাজার বলে মনে করছেন তিনি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *