বাসে জোরে গান বাজালে জরিমানা: সিঙ্গাপুরে কঠোর নতুন নিয়ম

আমুদরিয়া নিউজ: সিঙ্গাপুরের গণপরিবহনে অভদ্র আচরণের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। বাসে জোরে গান বাজানো বা পা তুলে বসার মতো অপরাধে এখন যাত্রীদের ৫০০ সিঙ্গাপুরি ডলার (প্রায় ৩৯১ মার্কিন ডলার) পর্যন্ত জরিমানা হতে পারে। এছাড়া বাসে খাওয়া-দাওয়া, ধূমপান বা ময়লা ফেলার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।

অন্যদিকে, বাস টার্মিনালে বিশৃঙ্খলা সৃষ্টি করা বা বাস নোংরা করার মতো আরও গুরুতর অপরাধের জন্য সর্বোচ্চ ৫,০০০ ডলার পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।

ল্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি জানিয়েছে, যাতায়াত আরও নিরাপদ ও আরামদায়ক করতে এই নিয়ম চালু করা হয়েছে। টিকিট পরিদর্শক ও নির্দিষ্ট কর্মীরা এই জরিমানা করার ক্ষমতা পাবেন, তবে চালকেরা কেবল যাত্রীদের সতর্ক করতে পারবেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *