আমুদরিয়া নিউজ: ১৮৪৬ সালে আবিষ্কারের পর থেকে অ্যানেস্থেশিয়া চিকিৎসাবিজ্ঞানে বিপ্লব ঘটিয়েছে। প্রতি বছর বিশ্বজুড়ে কোটি কোটি অস্ত্রোপচারে রোগীকে সাময়িকভাবে অচেতন করতে এটি ব্যবহৃত হয়। তবে এই ওষুধগুলো ঠিক কীভাবে মস্তিষ্ককে ঘুম পাড়িয়ে দেয়, তা আজো বিজ্ঞানের অন্যতম বড় এক রহস্য।
জেনন গ্যাসের মতো নিষ্ক্রিয় গ্যাস থেকে শুরু করে বহুল ব্যবহৃত প্রোপোফোল— নানা ধরণের ড্রাগ মানুষকে সম্পূর্ণ অচেতন করতে পারে। এগুলো কেবল ব্যথা কমায় না, বরং মানুষের পারিপার্শ্বিক সচেতনতা পুরোপুরি মুছে দেয়।
বর্তমানে এই রহস্যময় ওষুধগুলো কীভাবে মস্তিষ্কের ওপর প্রভাব ফেলে, তা নিয়ে গবেষণা করছেন বিজ্ঞানীরা। অ্যানেস্থেশিয়ার এই কার্যপদ্ধতি বিশ্লেষণ করে মানব মস্তিষ্কের মৌলিক গঠন এবং আমাদের ‘চেতনা’ বা ‘কনশাসনেস’-এর আসল উৎস খোঁজার চেষ্টা চলছে।
Total Views:
0