রাশিয়ার সেনাবাহিনীতে ভারতীয়দের নিয়োগ নিয়ে সতর্কবার্তা কেন্দ্রের

আমুদরিয়া নিউজ: রাশিয়ায় চাকরির প্রলোভনে ভারতীয় নাগরিকদের রুশ সশস্ত্র বাহিনীতে যোগ দেওয়ার ঘটনা নিয়ে ফের সতর্ক করল কেন্দ্র। ৩০ সেপ্টেম্বর বিদেশ মন্ত্রক নতুন পরামর্শ জারি করে ভারতীয় নাগরিকদের এমন নিয়োগ থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে। বিশেষ করে যাচাই না-করা ব্যক্তি বা এজেন্টের মাধ্যমে বিদেশে চাকরির প্রস্তাব গ্রহণের ক্ষেত্রে সতর্ক হতে বলা হয়েছে।

বিদেশ মন্ত্রক জানিয়েছে, কিছু ভারতীয় নাগরিক আর্থিক সুবিধার আশায় রুশ বাহিনীতে যোগ দেওয়ার প্রস্তাব গ্রহণ করেছেন। পরে ভারত সরকারের হস্তক্ষেপে সেখান থেকে মুক্তি পাওয়ার আশা করেছেন তাঁরা। এমন পদক্ষেপকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেছে মন্ত্রক।

এমনকী কিছু ক্ষেত্রে ভারতীয় নাগরিকরা ভারতীয় নাগরিকত্ব ছেড়ে রুশ পাসপোর্ট নিয়ে রুশ সশস্ত্র বাহিনীতে যোগ দেওয়ার চেষ্টা করেছেন বলেও জানিয়েছে বিদেশ মন্ত্রক। পাশাপাশি, সরকারি সংস্থা নয়—এমন কিছু সংগঠন বা স্বেচ্ছাসেবী গোষ্ঠীর মাধ্যমে বিদেশি নাগরিকদের রুশ বাহিনীতে নিয়োগের তথ্যও সরকারের নজরে এসেছে বলে জানা গেছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *