চূড়ান্ত ভারত–মার্কিন বাণিজ্য চুক্তি, ওয়াশিংটনে জয়শঙ্করের গুরুত্বপূর্ণ বৈঠক

আমুদরিয়া নিউজ : ভারত–মার্কিন বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার পরই মার্কিন সফরে গিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ট্রাম্প–মোদী ফোনালাপের পর ঘোষণা অনুযায়ী, ভারতীয় পণ্যের ওপর আমেরিকার শুল্ক ২৫ শতাংশ থেকে কমে ১৮ শতাংশ হয়েছে। ওয়াশিংটনে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ও সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিয়োর সঙ্গে বৈঠকে বাণিজ্য, প্রতিরক্ষা, পারমাণবিক শক্তি, প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজ নিয়ে আলোচনা হয়। শুল্ক কমায় ভারতীয় ফার্মা, ম্যানুফ্যাকচারিং, আইটি ও রিনিউয়েবল এনার্জি সেক্টর বড় সুবিধা পাবে বলে মনে করা হচ্ছে। এই সফর ভারত–মার্কিন কৌশলগত সম্পর্ক আরও মজবুত করবে বলে আশাবাদী দুই দেশ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *