এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়

আমুদরিয়া নিউজ : রাজ্যজুড়ে এসআইআর নিয়ে বিতর্কের মধ্যেই সুপ্রিম কোর্টে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকাল ১০.১৫ মিনিটে প্রধান বিচারপতি সূর্য কান্তর বেঞ্চে এসআইআর সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। মামলাকারী হিসেবে মুখ্যমন্ত্রী নিজেই সওয়াল করতে পারেন বলে সূত্রের খবর—যা হলে তা নজিরবিহীন ঘটনা হবে। এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকার বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেস। এর আগেও কমিশনকে একাধিক চিঠি দেন মুখ্যমন্ত্রী, তবে উত্তর মেলেনি বলে অভিযোগ। সুপ্রিম কোর্টে উপস্থিতির আগে থেকেই বিষয়টি নিয়ে তৃণমূলের সোশ্যাল মিডিয়ায় জোর প্রচার শুরু হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *