৫ মিলিয়ন ডলারে নাগরিকত্ব! আমেরিকায় শুরু ‘ট্রাম্প কার্ড’ বিক্রি

আমুদরিয়া নিউজ: অবশেষে ‘ট্রাম্প কার্ড’ বিক্রি শুরু করে দিল মার্কিন প্রশাসন। মার্কিন নাগরিকত্ব পেতে হলে বাধ্যতামূলক ভাবে আবেদন করতে হবে এই কার্ডের। যদিও এই কার্ডকে মার্কিন নাগরিকত্ব পাওয়ার প্রথম ধাপ হিসাবে ব্যাখ্যা করা হয়েছে। তার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ৪৩ কোটি টাকা) ব্যয় করতে হবে। ‘ট্রাম্প কার্ড’ আমেরিকায় ‘গোল্ড কার্ড’ নামেও পরিচিত। বুধবার সমাজমাধ্যমে পোস্ট করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন কী ভাবে এই কার্ডের জন্য আবেদন করা যাবে। ইতিমধ্যেই ‘ট্রাম্পকার্ড ডট কম’ একটি ওয়েবসাইটও চালু করেছে মার্কিন সরকার। ট্রাম্প জানিয়েছেন, আগ্রহীদের নতুন তৈরি হওয়া ওয়েবসাইট-এ গিয়ে আবেদন করতে হবে। সাইটে থাকা একটি ফর্ম পূরণ করার পরে সংশ্লিষ্ট ব্যক্তি ‘ওয়েটলিস্ট’-এ থাকবেন। সেই ব্যক্তি নির্দিষ্ট মাপকাঠিতে উত্তীর্ণ হলে ট্রাম্প কার্ড হাতে পাবেন। ট্রাম্প জানিয়েছেন, ‘গোল্ড কার্ড’ পাওয়া মানেই যে আমেরিকার নাগরিকত্ব পেয়ে যাওয়া তা একেবারেই নয়। এটি আমেরিকায় প্রবেশের প্রথম ধাপ মাত্র। তাঁর ব্যাখ্যা, নতুন কার্ডে কোথাও নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়নি, কেবল আমেরিকায় প্রবেশাধিকারের ছাড়পত্র দেওয়া হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *