আমুদরিয়া নিউজ : লোকসভায় বক্তব্য রাখার সুযোগ না পাওয়ায় স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখে কড়া আপত্তি জানালেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রাষ্ট্রপতির অভিভাষণ নিয়ে আলোচনার সময় জাতীয় নিরাপত্তা প্রসঙ্গে কথা বলতে তাঁকে ইচ্ছে করে থামিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। রাহুলের দাবি, সংসদের নিয়ম মেনে নথির সত্যতা প্রমাণ করার পরেও তাঁকে বক্তব্য রাখতে দেওয়া হয়নি, যা সংসদীয় রীতি ও বিরোধী দলনেতার অধিকারের পরিপন্থী। তিনি এটিকে নজিরবিহীন ও গণতন্ত্রের উপর আঘাত বলে উল্লেখ করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে লোকসভায় উত্তেজনা ছড়ায় এবং অধিবেশন কিছুক্ষণ স্থগিত থাকে।
Total Views:
0