আমুদরিয়া নিউজ: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম জাপান একটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা—’ন্যাশনাল ইন্টেলিজেন্স ব্যুরো’ চালু করতে যাচ্ছে। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বে দেশটির পূর্ববর্তী অগোছালো গোয়েন্দা বিভাগগুলোকে একত্রিত করে এই নতুন ব্যুরো গঠন করা হয়েছে, যেখানে এখন থেকে সব মন্ত্রণালয় তথ্য শেয়ার করতে বাধ্য থাকবে। মূলত রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকি মোকাবিলা এবং জাপানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা দূর করতেই এই বিতর্কিত অথচ গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।
Total Views:
0