আমুদরিয়া নিউজ: ভারতে কিউআর (QR) কোড স্ক্যান করে বিনামূল্যে যেকোনো জায়গায় মুহূর্তের মধ্যে টাকা লেনদেন করার দিন এবার শেষ হতে চলেছে। বিগত এক দশক ধরে চলা সম্পূর্ণ ফ্রি ডিজিটাল পেমেন্টের এই নিয়মে পরিবর্তন এনে এবার ব্যাংক ও পেমেন্ট সংস্থাগুলোকে ব্যবসায়ীদের কাছ থেকে ফি বা মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) নেওয়ার অনুমতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ভারত সরকার।
প্রাথমিক আলোচনা অনুযায়ী, বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের বড় অঙ্কের লেনদেনের ওপর ০.৩% থেকে ০.৫% পর্যন্ত এই নামমাত্র ফি ধার্য করা হতে পারে। তবে সরকার স্পষ্ট করেছে যে, সাধারণ গ্রাহকদের জন্য এবং সাধারণ ব্যক্তিগত লেনদেনের (P2P) ক্ষেত্রে ইউপিআই (UPI) আগের মতোই সম্পূর্ণ বিনামূল্যে থাকবে।
Total Views:
0