আমুদরিয়া নিউজ: জগন্নাথ দর্শনে পুরী যাওয়ার পথে ওডিশার জাজপুর জেলার বড়চানায় দুর্ঘটনার কবলে পড়ল পশ্চিমবঙ্গের পুণ্যার্থীদের একটি বাস। শুক্রবার ভোরে বড়চানা ওভারব্রিজের উপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা মারে বাসটি। দুর্ঘটনায় অন্তত ১৬ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ সূত্রে খবর, মেদিনীপুর থেকে ৫৫ জন যাত্রীকে নিয়ে বাসটি পুরীর উদ্দেশে রওনা দিয়েছিল। প্রাথমিক অনুমান, চালকের তন্দ্রাচ্ছন্ন অবস্থার কারণেই দুর্ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে দু’জনকে কটক মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। দুর্ঘটনার পর বাকি সুস্থ যাত্রীদের জন্য বিকল্প গাড়ির ব্যবস্থা করে পুলিশ।
Total Views:
0