ব্যর্থ নাসা টেলিস্কোপ উদ্ধার অভিযান: মহাকাশেই ধ্বংস ‘লিঙ্ক’!

আমুদরিয়া নিউজ: বার্ধক্যের মুখে পড়া নাসার ঐতিহাসিক সুইফট অবজারভেটরি টেলিস্কোপকে বাঁচানোর শেষ চেষ্টাও ব্যর্থ হলো। মাত্র তিন মাস আগে মহাকাশে পাড়ি দেওয়া তিন হাত বিশিষ্ট রোবোটিক মহাকাশযান ‘লিঙ্ক’ শুক্রবার রাতে পৃথিবীর বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশ করে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এর ফলে নাসা স্পনসরড ৩০ মিলিয়ন ডলারের এই সাহসী উদ্ধার অভিযানের অবসান ঘটল।

ক্যাটালিস্ট স্পেস টেকনোলজিসের তৈরি এই যানটির লক্ষ্য ছিল মহাকাশে ২২ বছর পুরনো সুইফট টেলিস্কোপকে আঁকড়ে ধরে আরও উঁচুতে বুস্ট করা, যাতে তার আয়ু বৃদ্ধি পায়। কিন্তু যান্ত্রিক ব্যর্থতার জেরে সেই চেষ্টা ভেস্তে যায়। নাসার বিজ্ঞানী শন ডোমাগাল-গোল্ডম্যান জানান, উদ্ধার না হওয়ায় আগামী নভেম্বর মাসের শুরুতেই সুইফট টেলিস্কোপটিও কক্ষপথচ্যুত হয়ে পৃথিবীর বায়ুমণ্ডলে ভেঙে পড়বে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *