ভোটের বৈঠকে বিস্ফোরণ! কমিশনের কড়াকড়িতে অসন্তোষ প্রকাশ

Strict Election Watch Sparks Tension

আমুদরিয়া নিউজ : পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর ভোট নিয়ে অবজার্ভারদের সঙ্গে বৈঠকে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কোচবিহারের অবজার্ভার অনুরাগ যাদব-কে ‘Go back to home’ বলায় তিনি সরাসরি প্রতিবাদ জানান। ২৫ বছরের অভিজ্ঞতার কথা তুলে ধরে এই ধরনের আচরণের বিরোধিতা করেন তিনি। কিছুক্ষণ নীরবতার পর বৈঠক অন্য প্রসঙ্গে এগোয়। কোচবিহারের স্পর্শকাতর বুথ ও আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা হয়। কমিশন জানায়, প্রয়োজন হলে অবজার্ভাররা সরাসরি কেন্দ্রীয় বাহিনী ডাকতে পারবেন এবং ৩০ মিনিটের মধ্যে ফোর্স পৌঁছতে হবে। কমিশনের কড়াকড়িতে প্রশাসনের মধ্যে চাপ ও অসন্তোষ বাড়ছে বলেই সূত্রের দাবি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *