রানওয়েতে হঠাৎ ধাক্কা! বড় বিপদ এড়াল কলকাতা বিমানবন্দর

Close Call at Airport Raises Safety Concerns

আমুদরিয়া নিউজ : মঙ্গলবার রাতে Netaji Subhas Chandra Bose International Airport-এ বড় দুর্ঘটনা এড়ানো গেল। ইন্ডিগোর একটি Airbus A320 বিমানের ইঞ্জিনে ধাক্কা মারে একটি কেটারিং গাড়ি। বিমানটি তখন কলকাতা থেকে গুয়াহাটি যাওয়ার জন্য প্রস্তুত ছিল, তবে যাত্রীরা তখনও ওঠেননি। অভিযোগ, চালক হ্যান্ড ব্রেক না তুলেই গাড়ি থেকে নামায় সেটি গড়িয়ে গিয়ে বিমানে ধাক্কা মারে। কেউ আহত না হলেও বিমানটির ক্ষতি হয়েছে এবং সেটিকে পরিষেবা থেকে সরানো হয়েছে। যাত্রীদের অন্য বিমানে পাঠানো হয়। এর আগের দিন ঝড়ের কারণে একটি ল্যাডার-কার Air India Express-এর Boeing aircraft-এ ধাক্কা মারে। খারাপ আবহাওয়ার জন্য কিছু সময় বিমান পরিষেবাও ব্যাহত হয়।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *