পশ্চিমবঙ্গ সহ ৪ রাজ্যের উপনির্বাচনের দিন ঘোষণা কমিশনের

আমুদরিয়া নিউজ: পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্যের পাঁচটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। বাংলার নদিয়ার কালীগঞ্জ বিধানসভা আসনে হবে ভোট। গত ফেব্রুয়ারিতে বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের মৃ্ত্যুর পর থেকেই ফাঁকা আসনটি। কালীগঞ্জ ছাড়াও গুজরাতের কাদি, বিসাবদর, পঞ্জাবের লুধিয়ানা পশ্চিম এবং কেরলের নিলম্বুর কেন্দ্রে উপনির্বাচন হবে আগামী ১৯ জুন (বৃহস্পতিবার)। কোথাও নির্বাচিত বিধায়কের মৃত্যু, কোথাও পদত্যাগের কারণে ওই আসনগুলি খালি হয়েছে।  মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২ জুন। মনোনয়নের স্ক্রুটিনির শেষ দিন ৩ জুন আর, মনোনয়ন তুলে নেওয়ার শেষ দিন ৫ জুন।  ভোটগণনা হবে ২৩ জুন (সোমবার)। উপনির্বাচনের জন্য কমিশন সমস্ত ভোটকেন্দ্রে ইভিএম এবং ভিভিপ্যাট ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে।

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *