পুতিন পাগল হয়ে গেছেন: ডোনাল্ড ট্রাম্প

আমুদরিয়া নিউজ: শনিবার রাতে ইউক্রেনে নাগাড়ে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। আর এই ঘটনার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, “বদ্ধ উন্মাদ হয়ে গিয়েছেন পুতিন। বিনা কারণে বহু মানুষকে মারছেন।” শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত ইউক্রেনজুড়ে রাশিয়া ৩৬৭টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই হামলায় রাজধানী কিয়েভ-সহ একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১২ জনের। আহত একাধিক। এরপরই ক্ষুব্ধ ট্রাম্প সমাজ মাধ্যমে লেখেন, ‘পুতিনের সঙ্গে আমার সবসময়েই খুব ভালো সম্পর্ক। কিন্ত ওঁর কিছু একটা হয়েছে, একেবারে পাগল হয়ে গিয়েছেন। অকারণে প্রচুর মানুষকে হত্যা করছেন। অপ্রয়োজনীয়ভাবে মিসাইল ছুড়ছেন ইউক্রেনের নানা শহরে। আমি বারবার বলেছি, পুতিন যদি গোটা ইউক্রেন দখল করতে চান তাহলে আখেরে রাশিয়ারই পতন হবে।’

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *