আমুদরিয়া নিউজ: কেরালা সরকার ২০২১ সালে রাজ্য থেকে চরম দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে একটি বড় প্রকল্প (Extreme Poverty Eradication Project) চালু করে। তৃণমূল স্তরে প্রতিটি দরিদ্র ও অসহায় পরিবারকে খুঁজে বের করার এই উদ্যোগটি প্রশংসনীয় হলেও, মাঠপর্যায়ের বাস্তব চিত্রটি বেশ জটিল। সরকারি দাবি সত্ত্বেও কড়া আমলাতান্ত্রিক জটিলতা এবং আইনি নথিপত্রের অভাবে এখনও অনেক দরিদ্র মানুষ সরকারি সাহায্য থেকে বঞ্চিত হচ্ছেন।যেমন ইদুক্কি জেলার কুমারমঙ্গলাম পঞ্চায়েতের দৃষ্টিহীন শাই ভার্গিসের মতো অনেকেই আইনি জটিলতায় নিজেদের জমির মালিকানা প্রমাণ করতে না পেরে প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। ফলে রাজ্য সরকার দরিদ্রদের চিহ্নিত করার নজিরবিহীন চেষ্টা চালালেও, সরকারি লাল ফিতের ফাঁসে পড়ে শত শত প্রান্তিক পরিবার এখনও চরম সংকটের মধ্যে দিন কাটাচ্ছে।
Total Views:
0