দক্ষিণ ক্যারোলিনায় দুষ্কৃতীদের গুলিবর্ষণ, জখম ১১

আমুদরিয়া নিউজ: দুষ্কৃতীদের এলোপাতাড়ি গুলিতে জখম হলেন অন্তত ১১ জন। রবিবার রাতে দক্ষিণ ক্যারোলিনার সমুদ্রতটবর্তী শহর লিটল রিভারের ঘটনা। ঘটনাটি রাত সাড়ে ৯টা নাগাদ ঘটে। আততায়ী এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। যে এলাকায় ঘটনাটি ঘটেছে সেটি একটি আবাসিক এলাকা। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি পৌঁছায় পুলিশও। দ্রুত অ্যাম্বুলেন্সে আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে জখমদের অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।  কে বা কারা কেন এই কাণ্ড ঘটিয়েছে তা নিয়ে এখনও কোনও তথ্য মেলেনি। উল্লেখ্য, দক্ষিণ ক্যারোলিনার একটি জনপ্রিয় পর্যটন এলাকা মার্টল বিচ। তার অদূরেই রবিবার রাতে এই গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তদন্ত করছে পুলিশ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *