আমুদরিয়া নিউজ: বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি হওয়া সত্ত্বেও ২০২৬ সালে ভারতের শেয়ার বাজার অন্যতম সবচেয়ে খারাপ পারফর্ম করছে। যেখানে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭%-এর উপরে, সেখানে লাগাতার লোকসানে নিফটি ও সেনসেক্স সূচক মারাত্মক চাপের মুখে পড়েছে।
বাজারের এই ধসের পেছনে মূলত ৫টি বড় কারণ রয়েছে: প্রথমত, গত দুই বছরেই বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাজার থেকে রেকর্ড প্রায় ৪০ বিলিয়ন ডলার তুলে নিয়েছেন। দ্বিতীয়ত, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১০০ ডলার পার করা। তৃতীয়ত, আমেরিকার বন্ড ইল্ড বৃদ্ধি পাওয়ায় বৈশ্বিক বিনিয়োগ অন্যত্র চলে যাচ্ছে। চতুর্থত, ডলারের তুলনায় ভারতীয় টাকার ঐতিহাসিক অবমূল্যায়ন। এবং পঞ্চমত, অন্যান্য উদীয়মান বাজারের তুলনায় ভারতীয় শেয়ারের অতিরিক্ত মূল্যায়ন এবং এআই প্রযুক্তির জোয়ারে ভারতের কম অংশগ্রহণ। এই ধাক্কায় খুচরো বিনিয়োগকারীদের সম্পদ চলতি বছরে প্রায় ১৫% কমেছে।
অর্থনীতি চাঙ্গা, তবুও ধস শেয়ার বাজারে: কেন ডুবছে ভারতের দালাল স্ট্রিট?
Total Views:
0
Leave a Comment