টিকিট না মিললেও রেলের ক্ষতিপূরণ আটকে রাখা যাবে না: সুপ্রিম কোর্ট

আমুদরিয়া নিউজ: রেল দুর্ঘটনায় মৃত যাত্রীর টিকিট উদ্ধার না হলেও, শুধু সেই কারণ দেখিয়ে ক্ষতিপূরণের দাবি খারিজ করা যাবে না—গুরুত্বপূর্ণ রায়ে এমনটাই জানাল সুপ্রিম কোর্ট।  

মামলাটি গুজরাটের এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে। ২০১৭ সালে সাবরমতী ও আহমেদাবাদের মধ্যে ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হন মহেশভাই। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হয়। তাঁর বাবা জানিয়েছিলেন, ছেলের বৈধ টিকিট ছিল, কিন্তু দুর্ঘটনার পর সেটি আর পাওয়া যায়নি।

আগে রেলওয়ে ক্লেমস ট্রাইব্যুনাল পরিবারটিকে ৮ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল। পরে গুজরাট হাইকোর্ট সেই সিদ্ধান্ত বাতিল করে। এবার সুপ্রিম কোর্ট হাইকোর্টের সিদ্ধান্ত খারিজ করে ট্রাইব্যুনালের দেওয়া ৮ লক্ষ টাকার ক্ষতিপূরণ পুনর্বহাল করেছে। সুপ্রিম কোর্ট আরও নির্দেশ দিয়েছে, ৩০ দিনের মধ্যে রেলকে ওই ক্ষতিপূরণের অর্থ পরিশোধ করতে হবে।

Total Views: 1
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *