আমুদরিয়া নিউজ: কলকাতার দুর্গাপুজোকে বিশ্বমঞ্চে তুলে ধরতে বিশেষ উদ্যোগ। আদানি গোষ্ঠীর প্রস্তাবে এবার কলকাতায় আয়োজন করা হচ্ছে ‘দুর্গাপুজো প্রিভিউ ট্যুর’। তিনদিন ধরে শহরের বাছাই করা আটটি পুজো ঘুরে দেখবেন দেশ-বিদেশের অতিথিরা।
প্রবীণ নাগরিকদেরও এই উদ্যোগে সামিল করার পরিকল্পনা রয়েছে। নবান্ন সূত্রে খবর, সব ঠিক থাকলে, প্রায় ১০ হাজারেরও বেশি প্রবীণকে ঠাকুর দেখানোর উদ্যোগ নেওয়া হতে পারে। ১০ থেকে ১২ অক্টোবর চলবে এই পরিক্রমা। পুজোর শিল্পকলা, ঐতিহ্য ও আয়োজন তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য। আগামী দিনে আরও বেশি পুজোকে এর আওতায় আনার পরিকল্পনাও রয়েছে।
Total Views:
0