আমুদরিয়া নিউজ: মেটা-র মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ কিশোর-কিশোরীদের সুরক্ষায় নতুন ‘অভিভাবক নিয়ন্ত্রণ’ ফিচার চালু করেছে। এই ঐচ্ছিক ফিচারের মাধ্যমে অভিভাবকেরা জানতে পারবেন তাঁদের সন্তান কখন কোনো গ্রুপে যোগ দিচ্ছে বা লিভ করছে এবং সন্তানের অ্যাকাউন্টের গোপনীয়তা সেটিংসও নিয়ন্ত্রণ করতে পারবেন।
তবে ব্যবহারকারীদের সম্পূর্ণ গোপনীয়তা বজায় রাখতে মেসেজ দেখার সুবিধা দেওয়া হয়নি। বিশ্লেষকদের মতে, এটি সম্পূর্ণ ঐচ্ছিক হওয়ায় কার্যকারিতা নিয়ে প্রশ্ন থাকলেও, বয়স যাচাইকরণের দায় কিছুটা কমিয়ে অভিভাবকদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার ক্ষেত্রে মেটা-র এটি একটি বড় পদক্ষেপ।
Total Views:
0