PAN কার্ড চালু রাখতে এখনই করুন এই কাজ

আমুদরিয়া নিউজ: নতুন অর্থবর্ষের শুরুতেই বদলে যাচ্ছে আপনার আয়ের লেনদেনের হিসাব। অর্থাৎ ১ এপ্রিল থেকে PAN কার্ডধারীদের জন্য কার্যকর হয়েছে একগুচ্ছ নতুন নিয়ম, যা সরাসরি প্রভাব ফেলবে ব্যাংকিং, সম্পত্তি কেনাবেচা, গাড়ি ক্রয়, হোটেল বিল থেকে শুরু করে বিভিন্ন উচ্চমূল্যের আর্থিক লেনদেনে।

কেন্দ্রের স্পষ্ট নির্দেশ—নির্ধারিত সময়ের মধ্যে PAN কার্ডের সঙ্গে Aadhaar লিঙ্ক না করালে বড় বিপদে পড়তে পারেন আপনি। কারণ সরকার জানিয়েছে, যেসব PAN এখনও Aadhaar-এর সঙ্গে সংযুক্ত হয়নি, সেগুলি নির্দিষ্ট সময়সীমা পেরোলেই  কার্যত নিষ্ক্রিয় হিসেবে গণ্য হবে। এর ফলে আয়কর রিটার্ন জমা, রিফান্ড পাওয়া, ব্যাংকিং, বিনিয়োগ বা উচ্চমূল্যের আর্থিক লেনদেনে গুরুতর সমস্যা তৈরি হতে পারে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *