মিলল না পুলিশের অনুমতি, বেঙ্গালুরুতে বাতিল আরসিবির বিজয় শোভাযাত্রা

আমুদরিয়া নিউজ: ১৮ বছর পরে অবশেষে ট্রফি জিতেছে আরসিবি। সেই সাফল্যে কর্নাটকজুড়ে উৎসবের আবহ। বুধবার বেঙ্গালুরুতে বিজয় শোভাযাত্রা করার কথা ছিল আরসিবির। কিন্তু পুলিশি অনুমতি না মেলায় সেই পরিকল্পনা বাতিল করতে হল। বিজয় শোভাযাত্রা তীব্র যানজটের আশঙ্কায় অনুমতি বাতিল করল পুলিশ। ফলে বাসে চেপে শহর প্রদক্ষিণ করা আর হল না কোহলিদের। নতুন পরিকল্পনা অনুযায়ী বিকেল ৫টা থেকে উৎসব শুরু হবে চিন্নাস্বামী স্টেডিয়ামে। এক ঘণ্টার অনুষ্ঠান হওয়ার কথা।

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *