বর্ণবৈষম্যের অভিযোগ তুলে বিসিসিআই ছাড়লেন শিবরামকৃষ্ণন

আমুদরিয়া নিউজ : বর্ণবৈষম্যের অভিযোগ তুলে বিসিসিআই থেকে পদত্যাগ করলেন ধারাভাষ্যকার লক্ষ্মণ শিবরামকৃষ্ণন (Laxman Sivaramakrishnan)। তাঁর অভিযোগ, ২৩ বছর ধরে তিনি ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন। কিন্তু এত বছর কাজ করলেও তাঁকে কখনও টস পরিচালনা বা পুরস্কার বিতরণীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়নি, অথচ নতুনদের সেই সুযোগ দেওয়া হয়েছে।

কিন্তু কেন এই বঞ্চনা? ভারতের এই প্রাক্তন লেগস্পিনার তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তুলে ধরেন সেই মারাত্মক অভিযোগ,  কারণটা ‘কালার ডিসক্রিমিনেশন’, অর্থাৎ, গায়ের চামড়ার রঙের ভিত্তিতে বৈষম্য। রবি শাস্ত্রী কোচ থাকার সময়ও পরিস্থিতি বদলায়নি বলেও তিনি ওই পোস্টে ইঙ্গিত দিয়েছেন।

এই মন্তব্য সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ অভিযোগকে গুরুত্ব দিয়েছেন, আবার কেউ বলেছেন বিষয়টি নিয়ে বোর্ডের অন্দরেই সমাধান করা উচিত ছিল।

যদিও পুরো বিষয়টি নিয়ে বিসিসিআইয়ের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *