আমুদরিয়া নিউজ : যুদ্ধ শুরু হওয়ার এক মাসের মধ্যে ইরানে একদিনে সবচেয়ে বেশি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শনিবার বিকেল ৫টা থেকে রাত ৯টার মধ্যে ইরানের বিভিন্ন জায়গায় মোট ৭০১টি হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
আন্তর্জাতিক সূত্রে খবর, এই হামলার বেশিরভাগই ইরানের রাজধানী তেহরানে হয়েছে। গত এক মাসের যুদ্ধে একদিনে এত বেশি হামলা খুব কমই দেখা গেছে। এই সংঘাতে এখন পর্যন্ত প্রায় ১,৫৫১ জন সাধারণ মানুষ মারা গিয়েছেন, যার মধ্যে ২৩৬টি শিশুও রয়েছে।
অন্যদিকে, ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও ইসরায়েলের দিকে আবার ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, যদি লোহিত সাগরের গুরুত্বপূর্ণ জলপথে হামলা বাড়ে, তাহলে বিশ্ব বাণিজ্য ও অর্থনীতিতেও এর বড় প্রভাব পড়তে পারে।
Total Views:
0