আমুদরিয়া নিউজ: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা নিয়ে ফের উদ্বেগ। হোয়াইট হাউসের কাছে একটি গাড়ি থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও প্রচুর কার্তুজ-সহ রনি ইয়র্ড্রিক্স গুয়ানিপা চিরিনোস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সিক্রেট সার্ভিস। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটির দাবি, ধৃত ব্যক্তি জানিয়েছে, মাথার ভিতর শোনা কিছু কণ্ঠস্বর তাকে ওয়াশিংটনে এসে ট্রাম্পকে খুন করার নির্দেশ দিচ্ছিল।
বৃহস্পতিবার রাতে সন্দেহজনকভাবে গাড়ির কাছে ঘোরাফেরা করতে দেখে ওই ব্যক্তিকে আটক করেন নিরাপত্তারক্ষীরা। তল্লাশিতে তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার হয়। গাড়িটি চুরি যাওয়া বলে জানা গিয়েছে। ভেনেজুয়েলার নাগরিক ওই ব্যক্তি বর্তমানে মার্কিন মার্শালস সার্ভিসের হেফাজতে রয়েছে।
Total Views:
0