ক্লাসে অনিয়মিত হলে ভিসা বাতিল! বিদেশি পড়ুয়াদের সতর্কবার্তা আমেরিকার

আমুদরিয়া নিউজ: এবার থেকে ক্লাসে অনিয়মিত থাকলে বাতিল হতে পারে ভিসা। বিদেশি পড়ুয়াদের সতর্ক করল মার্কিন প্রশাসন। নয়াদিল্লিতে আমেরিকার দূতাবাস জানিয়েছে, আমেরিকায় পড়তে গিয়ে স্কুলছুট হলে বা ক্লাস না-করলে কিংবা স্কুল কর্তৃপক্ষকে না-জানিয়ে পাঠক্রম ছেড়ে দিলে ওই পড়ুয়ার স্টুডেন্ট ভিসা বাতিল হতে পারে। এমন ক্ষেত্রে আগামী দিনেও আমেরিকার ভিসা পাওয়ার সুযোগ হারাতে পারেন ওই পড়ুয়ারা। শুধু আমেরিকা নয়, যে কোনও দেশেই ‘স্টুডেন্ট ভিসা’য় যাওয়া পড়ুয়াদের ভিসার শর্ত মেনে চলতে হয়। অন্যথায় ভিসা বাতিল হওয়ার সম্ভাবনা থাকে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *