আমুদরিয়া নিউজ : ফারো দ্বীপপুঞ্জ-এ অনুষ্ঠিত ঐতিহ্যবাহী ‘গ্রিন্ডাড্রাপ’ (The Grind) উৎসবকে ঘিরে ফের বিতর্ক তৈরি হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৭ মে উৎসবের অংশ হিসেবে ডলফিন ও তিমির ঝাঁককে উপকূলের অগভীর জলে এনে হত্যা করা হয়। এবার অন্তত ৭০৬টি সামুদ্রিক প্রাণী, যার মধ্যে ৪০২টি পাইলট তিমি ও ৩০০-র বেশি ডলফিন ছিল, প্রাণ হারিয়েছে।
ঘটনার ছবি ও ভিডিও সোশ্যাল মিডয়ায় ছড়িয়ে পড়তেই বিশ্বজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রাণী অধিকার সংগঠনগুলি এই প্রথা বন্ধের দাবি তুলেছে এবং একে ‘নিষ্ঠুরতার উৎসব’ বলে আখ্যা দিয়েছে। অন্যদিকে, ফারো দ্বীপপুঞ্জ প্রশাসনের দাবি, এটি শতাব্দীপ্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ এবং নিয়ন্ত্রিতভাবেই শিকার করা হয়। তবে পরিবেশবিদ ও প্রাণীপ্রেমীদের মতে, আধুনিক যুগে ঐতিহ্যের নামে এমন প্রাণীহত্যার কোনও নৈতিক ভিত্তি নেই।
Total Views:
0