প্রবল কম্পনে বিধ্বস্ত ফিলিপিন্স

আমুদরিয়া নিউজ : সোমবার ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলের মিন্ডানাও  অঞ্চলে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে, ফলে তীব্র কম্পন অনুভূত হয় বিস্তীর্ণ এলাকাজুড়ে।

ভূমিকম্পের পরপরই ফিলিপিন্স ও ইন্দোনেশিয়ার উপকূলবর্তী অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়। ফিলিপাইনের আগ্নেয়গিরি ও ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, সমুদ্রের ঢেউ স্বাভাবিকের তুলনায় এক মিটারেরও বেশি উঁচু হতে পারে। তাই উপকূলবাসীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী কয়েক ঘণ্টা বা দিনের মধ্যে আফটারশকের আশঙ্কা থাকায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে। আন্তর্জাতিক মহলও পরিস্থিতির ওপর নজর রাখছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *