আমুদরিয়া নিউজ :রবিবার রাতে ঝোড়ো হাওয়া, প্রবল বৃষ্টি ও বজ্রপাতের মধ্যেই ভূমিকম্পে কেঁপে ওঠে শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের একাধিক জেলা। রাত ১১টা ৭-৮ মিনিটের মধ্যে কম্পন অনুভূত হয়। জানা গিয়েছে, ভূমিকম্পের উৎস ছিল পুনাখা এবং রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৪। শিলিগুড়ির পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন এলাকাতেও কম্পন টের পাওয়া যায়। তবে এখনও পর্যন্ত কোনও হতাহত বা বড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে হঠাৎ ভূমিকম্পের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
Total Views:
0