আমুদরিয়া নিউজ: চলতি বছরের শুরুর দিকে ইতালির একটি জাদুঘর থেকে চুরি হওয়া ৯০ লাখ ইউরো (৭৮ লাখ পাউন্ড) মূল্যের তিনটি বিখ্যাত চিত্রকর্ম উদ্ধার করেছে দেশটির পুলিশ। সম্প্রতি কর্তৃপক্ষ গত ২২ মার্চের চুরির রাতের একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে, যেখানে দুজন মুখোশধারী চোরকে পার্মা শহরের কাছে অবস্থিত ‘মানিয়ানি রক্কা মিউজিয়াম’ -এ ভাঙচুর চালিয়ে ঢুকতে দেখা যায়।
সেজান, রেনোয়াঁ এবং মাতিস-এর মতো বিশ্ববিখ্যাত শিল্পীদের আঁকা এই চিত্রকর্মগুলোর চুরির ঘটনাটিকে সাম্প্রতিক বছরগুলোতে ইতালির অন্যতম বড় আর্ট ডাকাতি হিসেবে দেখা হচ্ছিল। পুলিশ এক বিবৃতিতে চিত্রকর্মগুলো উদ্ধারের খবর নিশ্চিত করলেও তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য এখনো গোপন রেখেছে।
Total Views:
0