অবশেষে সত্যি হলো নীল গোলাপ: উদ্ভিদবিজ্ঞানে জাপানি বিজ্ঞানীদের যুগান্তকারী আবিষ্কার

আমুদরিয়া নিউজ: এতদিন কবিতায় বা গল্পেই কেবল ‘নীল গোলাপ’-এর অস্তিত্ব ছিল, কিন্তু বাস্তব জগতে তা ছিল অসম্ভব। অবশেষে জাপানের কিয়োটোর ‘সান্টোরি গ্লোবাল ইনোভেশন সেন্টার’-এর গবেষকেরা জিন প্রযুক্তির মাধ্যমে পৃথিবীর প্রথম সত্যিকারের নীল গোলাপ তৈরি করতে সফল হয়েছেন। এর আগে ২০০৪ সালে নীল পিগমেন্ট বা রঞ্জক তৈরি করা গেলেও ফুলগুলো বেগুনি রঙের হতো।

বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রাকৃতিক নীল ফুলের মতো গোলাপের নিজস্ব কোনো ‘হেল্পার মলিকিউল’ বা সহ-রঞ্জক থাকে না, যা নীল রঙকে ফুটিয়ে তুলতে সাহায্য করে। এবার গবেষকেরা অন্য নীল ফুল থেকে চারটি বিশেষ জিন নিয়ে গোলাপি গোলাপের মধ্যে প্রতিস্থাপন করেন। এই জিনের মেলবন্ধনে তৈরি হওয়া বিশেষ উপাদানের কারণেই গোলাপের পাপড়িগুলো নিখুঁত ভায়োলেট-নীল রঙ ধারণ করেছে। দীর্ঘ সাত বছরের পরীক্ষায় এই গাছের স্থায়িত্ব প্রমাণিত হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *