আমুদরিয়া নিউজ: ২০১৯ সালে ইথিওপিয়ায় বোয়িং ৭৩৭ ম্যাক্স (Boeing 737 Max) বিমান দুর্ঘটনায় নিহত জাতিসংঘের এক আইরিশ কর্মকর্তার পরিবারকে ২৯ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২১.৫ মিলিয়ন পাউন্ড) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আমেরিকার শিকাগোর একটি আদালত।নিহত মাইকেল ‘মিক’ রায়ানের স্ত্রী নাওমি কনলি রায়ান বিমান প্রস্তুতকারক সংস্থা বোয়িংয়ের বিরুদ্ধে এই দেওয়ানি মামলাটি দায়ের করেছিলেন। পেশায় প্রকৌশলী মাইকেল রায়ান জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিতে (WFP) কর্মরত ছিলেন।
২০১৯ সালের ওই ভয়াবহ বিমান দুর্ঘটনায় বিমানের ১৫৭ জন আরোহীর সকলেই নিহত হন।মামলার রায়ের পর নাওমির আইনজীবীরা জানান, এই ঐতিহাসিক রায়টি ন্যায়বিচার এবং জবাবদিহিতার একটি অনন্য নজির। অন্যদিকে বোয়িংয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আদালতের এই রায়কে সম্মান জানানো হয়েছে।