সিন্ধুর জল পেতে কাতর আর্জি, দিল্লিকে চারটি চিঠি ইসলামাবাদের

আমুদরিয়া নিউজ: সিন্ধু চুক্তি স্থগিতের সিদ্ধান্ত পুনরায় বিবেচনার আর্জি জানিয়ে ভারতকে পরপর চারটি চিঠি দিল ইসলামাবাদ। চিঠিগুলি এসেছে পাকিস্তানের জলসম্পদ মন্ত্রকের সচিব সৈয়দ আলি মুর্তাজার কাছ থেকে। সেই চিঠিগুলি জলশক্তি উন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে বিদেশমন্ত্রকে পাঠিয়ে দেওয়া হয়েছে৷পহেল গাঁও হামলার পর পাকিস্তানকে দায়ী করে তাদের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করেছিল ভারত। তখনই স্থগিত করে দেওয়া হয় সিন্ধু চুক্তি। ভারত জানিয়ে দেয়, যত দিন পর্যন্ত পাকিস্তান সন্ত্রাসবাদকে মদত দেওয়া বন্ধ করছে, তত দিন এই চুক্তি স্থগিত থাকবে। জল চুক্তি স্থগিত হওয়ার কারণে, পাকিস্তানে জল সংকট দেখা দিতে শুরু করেছে। যে কারণে নয়াদিল্লিকে চারবার চিঠি লিখেছে শরিফের সরকার। গত মে মাসে ‘অপারেশন সিঁদুর’ শুরুর আগেই পাকিস্তানের জলসম্পদ মন্ত্রকের সচিব সৈয়দ আলি মুর্তজা ভারতের জল শক্তি মন্ত্রককে একটি চিঠি পাঠিয়ে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানান। এরপর একই অনুরোধ করে আরও তিনটি চিঠি পাঠানো হয় নয়াদিল্লিতে। যদিও ভারত এখনও এই সিদ্ধান্ত থেকে সরে আসেনি।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *