২০ টাকার জাল কয়েন তৈরির চক্রের পর্দাফাঁস, গ্রেফতার চার

আমুদরিয়া নিউজ: ২০ টাকার জাল কয়েন তৈরি ও বাজারে ছড়িয়ে দেওয়ার একটি বড় চক্রের হদিশ পেল দিল্লি পুলিশ। এই ঘটনায় মূল অভিযুক্ত-সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৮ সেপ্টেম্বর দিল্লির মুন্ডকা শিল্পাঞ্চল মেট্রো স্টেশনের কাছে একটি গাড়ি আটক করে উদ্ধার করা হয় প্রায় ১ লক্ষ টাকা মূল্যের জাল ২০ টাকার কয়েন। মোট ৫০টি প্যাকেটে প্রায় ৫ হাজার কয়েন রাখা ছিল। তদন্তে উঠে আসে, হরিয়ানার সোনিপতে স্ক্রু-ড্রাইভার তৈরির ব্যবসার আড়ালে চলছিল জাল কয়েন তৈরির কারবার। পরে পুলিশের নজর এড়াতে ওই উৎপাদন কেন্দ্র উত্তরপ্রদেশের সাহারানপুরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়।

এই ঘটনায় দিল্লি পুলিশের তদন্তের পাশাপাশি সাহারানপুর পুলিশের বিশেষ অভিযানকারী দলও তদন্তে নামে। পুলিশ জানিয়েছে, এই চক্রের জাল কয়েন দেশের একাধিক রাজ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। কীভাবে এই কয়েন বাজারে পৌঁছত এবং এর পিছনে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *