আমুদরিয়া নিউজ: এশিয়ান গেমসের পুরুষদের হকিতে সোনার পদকের লড়াইয়ে মালয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নামছে ভারত। জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে হবে এই ফাইনাল। খেলা শুরু হবে আজ বিকেল সাড়ে ৩ টের সময়।
সেমিফাইনালে পাকিস্তানকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে ভারত। ম্যাচে একসময় ৩-০ গোলে এগিয়ে ছিল ভারত। এরপর দুরন্ত প্রত্যাবর্তন করে পাকিস্তান ম্যাচ ৩-৩ করে ফেলে। শেষ মুহূর্তে অভিষেকের গোলেই জয় নিশ্চিত করে ভারত।
ফাইনালে ভারতের সামনে শুধু সোনার পদক জয়ের লক্ষ্যই নয়, রয়েছে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে সরাসরি যোগ্যতা অর্জনের সুযোগও। ভারতীয় দলের নেতৃত্বে রয়েছেন হরমনপ্রীত সিং। অন্যদিকে মালয়েশিয়াও গোটা প্রতিযোগিতায় অপরাজিত থেকে ফাইনালে উঠেছে।
Total Views:
0